অফবিট

পূজোর প্ল্যানিং নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে টলিপাড়ায়, প্রি-প্ল্যানিং নিয়ে কি বললেন রণজয়?

আর কিছুদিনের অপেক্ষায় শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যে হৈ-হুল্লোর করে কেনাকাটা শুরু করে দিয়েছেন সকলেই। তাড়কারা কি কি করছে সেইদিকে ভক্তদের নজর সারাবছরই থাকে। কিন্তু উৎসবের মরশুমে তাদের পূজোর প্ল্যানিং জানতে মুখিয়ে থাকে অনেকেই। আর এবার অভিনেতা রনজয় বিষ্ণুর পূজোর পরিকল্পনা নিয়ে মাতামাতি শুরু হয়েছে টলিপাড়ায়।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই বছরের পুজোতে তিনি কলকাতার বাইরেই থাকছেন। সম্প্রতি ‘ ঝনক ‘ সিরিয়াল নিয়ে ব্যাস্ততার শেষ নেই অভিনেতার। তাই কাজের ফাঁকে খানিকটা ছুটি কাটাতে তার এমন পরিকল্পনা।

সোহিনীর সঙ্গে ব্রেকআপের পরই কি অভিনেতার এমন সিদ্ধান্ত? এই প্রশ্নে কোনরকম ইতস্ততবোধ না করেই রণজয়ের চটপট উত্তর, ‘ এটা আমার ব্যক্তিগত বক্তব্য। কেউ ঘুরিয়ে পেঁচিয়ে ভাবতে চাইলে আমার কিছু করার নেই।’ তবে কোথায় যাবেন আর কার সাথেই বা যাবেন সেটা স্পষ্ট করেননি রণজয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.