রবিবার দিন জন্মদিন তার বাবা মায়ের সঙ্গে কাটাচ্ছেন বাড়িতে। প্রত্যেকবার জন্মদিনের স্যুট হলেও এবারে সম্পূর্ণই বাড়িতে তিনি কাটালেন। তাকে মধ্যরাতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শোভন গঙ্গোপাধ্যায়। খবরের শিরোনামে রয়েছে তার সঙ্গে বিচ্ছেদের খবর।
অবশেষে জন্মদিনের দিন স্বস্তিকা জানিয়ে দিলেন তার এবং শোভনের সম্পর্ক আর আগের মতন নেই। তবে তিনি তার জন্মদিনে শোভনকে ভীষণ মিস করছেন এমনটাই জানালেন অভিনেত্রী। তাদের বিচ্ছেদ হলেও সম্পর্কের মধ্যে কোন তিক্ততা নেই।
প্রথমে যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেননি শোভন। পরে গায়ককে বলতে শোনা যায় তিনি মোটেও মিস করছেন না স্বস্তিকাকে। এখান থেকেই দুইয়ে দুইয়ে চার করে নিতে পারছেন নেতিজেনরা। দুজনের ইঙ্গিতই স্পষ্ট যে বিচ্ছেদ হয়ে গিয়েছে।







