‘রাণাঘাট বইমেলা পর্ষদের’ ১৪ তম, ব ইমেলা
উদ্বোধন হয়েছে গত ২২ শে ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে ।

এক বর্ণাঢ্য শোভাযাত্রা পর বইমেলার পতাকা উত্তোলন করেন কার্যকরী সভাপতি শ্রী অলোক কুমার দাস ও সম্পাদক শ্রী প্রতোষ কুন্ডু মহাশয়।

মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন ও ১৪ বার ঘন্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট ও সম্মানীয় অতিথি বৃন্দ ।

বইমেলাতে সর্বমোট বিভিন্ন স্টল ছিল প্রায় ৫০ টি।
গত ২০২১ সালে ব ই বিক্রী হয়েছিল প্রায় ৬ লক্ষ টাকা। আশা করা যাচ্ছে এই বছর সেই সংখ্যা ছাপিয়ে যাবে।
গত ২৩ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত, দুপুর-বিকেলে কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দু’শো জন কবিবন্ধু, স্বরচিত কবিতা পাঠ করেন।

রাণাঘাট কালীপদ চ্যাটার্জী চিলড্রেন্স পার্কে এই মেলা শেষ হচ্ছে আগামী ৩১শে ডিসেম্বর ।
আগামী ২০২৩ এর ব ই মেলা শুরু হবে-২২ শে ডিসেম্বর ২০২৩ থেকে এবং
শেষ হবে ৩১ শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ।
তথ্য প্রদানে – শম্ভুনাথ কর্মকার । মেলা কার্যকরী কমিটির সদস্য ।












খুব সুন্দর ❤️