জেলা

জীবিত মেয়ের শ্রাদ্ধ! প্রেমের ‘অপরাধে’ সম্পর্ক ছিন্ন করল পরিবার

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণগঞ্জের খাটুরা পাড়ায় ঘটল চমকে দেওয়ার মতো এক ঘটনা। প্রেম করে পালিয়ে বিয়ে করায় জীবিত কলেজ পড়ুয়া মেয়ের শ্রাদ্ধ করল তারই পরিবার!

রিয়া বিশ্বাস—একটি প্রথম বর্ষের ছাত্রী। অভিযোগ, তিনি এলাকার এক মুসলিম যুবকের সঙ্গে প্রেমে জড়ান এবং পরিবারকে না জানিয়েই পালিয়ে গিয়ে বিয়ে করেন। প্রথমবার তাকে ফিরিয়ে আনলেও, ফের পালিয়ে যান প্রেমিকের সঙ্গে। এরপরই ‘সম্মান রক্ষার’ নামে নিলো কড়া সিদ্ধান্ত তাঁর পরিবার।

মেয়ের মা, কাকা-কাকিমা মিলে ঘরোয়া ভাবে ডেকে আনে পুরোহিত। নিয়ম মেনে মেয়ে রিয়ার ছবি টাঙিয়ে দেওয়া হয় মালা, পিণ্ডদান, শ্রাদ্ধের আয়োজন। উপস্থিত ছিলেন প্রতিবেশীরাও। যুদ্ধে বিধ্বস্ত ইজরায়েলে কর্মরত বাবা টোটন বিশ্বাস বাড়ি ফিরতে না পারায়, এই ‘সামাজিক মৃত্যু’র আয়োজন করেন কাকা সোমনাথ বিশ্বাস। শুধু তাই নয়—রিয়ার সব নথি, মার্কশিট, পরিচয়পত্র পুড়িয়ে দেওয়া হয় আগুনে।

গ্রামের বহু মানুষ হতবাক। কেউ বলছেন, “এতটা নিষ্ঠুরতা কিভাবে সম্ভব?” কেউ বা আবার বলছেন, “নিজের সংস্কার বাঁচাতে এমন সিদ্ধান্তই তো ঠিক।”

এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রশ্ন উঠছে—প্রেম কি তাহলে আজও এত বড় ‘অপরাধ’? সমাজ কি জীবনের চেয়ে বড়? জীবিত একজনকে মেরে ফেলার এই মানসিকতা নিয়ে উত্তাল এখন কৃষ্ণগঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.