Uncategorizedজেলা

নবদ্বীপ বিধান সভা এলাকার সমবায় সমিতির বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা তছরুপের অভিযোগ মমতা-র!

একটা সময় রাজ্য তথা গোটা দেশ তোলপাড় হয়েছিলো চিটফান্ড কান্ডে।
ঘটনায় আর্থিক ভাবে প্রতারিত হয়েছিল কয়েক লক্ষ মানুষ, সর্বশান্ত হয়ে পথে বসেছিলো অসংখ্য পরিবার। তারপর থেকে মানুষ আরও বেশি সরকারি ব্যাংক সহ সমবায় সমিতির দিকে ঝুকতে শুরু করেছিলো আরও বেশি করে।
সম্প্রতি রাজ্য জুরে বিভিন্ন ক্ষেত্র দূর্নিতির অভিযোগে সরব হয়েছে রাজ্য রাজনীতি। আর এই দূর্নিতীর মধ্যেও সমবায় সমিতির উল্লেখও পাওয়া গেছে রাজ্যের বিরোধী দল তথা বিজেপি নেতৃত্ব দের গলায়।

এবার আবারও নবদ্বীপ বিধান সভা এলাকায় এক সমবায় সমিতির বিরুদ্ধে আমানত কারীর সই জাল করে কয়েক লক্ষ টাকার প্রতারনার অভিযোগ উঠলো সমবায় সমিতির ম্যানেজার সহ আধিকারিক দের বিরুদ্ধে।
অভিযোগ টি উঠেছে নবদ্বীপ বিধান সভা এলাকার ব্রহ্মনগর সমবায় সমিতির ম্যানেজার সহ একাধিক আধিকারিক দের বিরুদ্ধে। আর এই অভিযোগ এনেছে নবদ্বীপ ব্লকের মায়াপুর এলাকার “মমতা বিশ্বাস” নামে এক মহিলা।

মায়াপুর ঘাট তথা হুলোর ঘাট পার হয়ে মায়াপুর ইস্কন মন্দিরের দিকে এগোলেই নজরে পরে রাস্তার ওপর ফুটপাতে একটা ছোট্ট চায়ের দোকান, যার মালিক অভিযোগ কারী মমতা বিশ্বাস। যার দোকানের নাম ” দিদির চায়ের দোকান”। এই চায়ের দোকান চালিয়ে চলে তার সংসার। দীর্ঘ কয়েক বছর ধরে রোদ, ঝর, জল বৃষ্টিকে মাথায় নিয়ে এই চায়ের দোকান চালিয়ে আসছেন তিনি।
মমতা বিশ্বাস জানান, এই চায়ের দোকানের অর্থে সংসার খরচ কিছুটা বাচিয়ে ভবিষ্যৎের কথা চিন্তা করে গত দশ বছর আগে ব্রহ্মনগর সমবায় ব্যাংকে একটি খাতা খোলে ও দৈনিক হিসেবে অর্থ জমাতে থাকে।

বর্তমানে ব্যাক্তিগত কাজের জন্য তার সঞ্চিত অর্থ ব্যাংকের থেকে তুলতে গেলে ব্যাংক কর্তীপক্ষ তাকে জানায় তিনি তার টাকা ব্যাংকের থেকে তুলে নিয়েছেন, এই কথা শুনে কার্যত আকাশ থেকে পড়ার মতো পরিস্থিতি হয় মমতা বিশ্বাসের, প্রতারিত হতে হয়েছে দীর্ঘ দশ বছরের কষ্টার্জিত জমানো অর্থের থেকে।

মমতা বিশ্বাস আরও জানান,এই ঘটনার অভিযোগ জানাতে মায়াপুর পুলিশ ফারিতে গেলে সেখান থেকে অভিযোগ না নিয়ে তাকে জানায় কোর্টের দারস্থ হতে। পরবর্তী সময়ে গত ১৮ই জানুয়ারি মানবাধিকার কর্মী সঙ্গিতা চৌধুরীর সহায়তায় কোলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করে।

মঙ্গলবার দুপুরে মায়াপুর পুলিশ ফারিতে আসেন মানবাধিকার কর্মী সঙ্গিতা চক্রবর্ত্তি সহ মমতা বিশ্বাস। সঙ্গিতা চক্রবর্ত্তি জানান কোর্টে করা অভিযোগ তথা FIR এর কপি সহ এই কেসে ৪২০ সহ প্রতারনার আরও বেশ কিছু সেকশন যুক্ত করে একটি অভিযোগ দায়ের করা হয় যাতে তদন্তের গতি এগোয় ও দোষীদের শাস্তি হয়।
পাশাপাশি তিনি আরও জানান এই সমবায় সমিতির বিরুদ্ধে আগেও বহু মানুষের সাথে প্রতারনার অভিযোগ উঠেছিল, আর এবার একজন দীন দরিদ্র চায়ের দোকান চালিয়ে খান মমতা বিশ্বাস, তার দীর্ঘদিনের জমানো আমানত তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঐ সমবায় সমিতির ম্যানেজার সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.