জেলা

ভোট কেন্দ্রেই অস্বাভাবিক মৃত্যু সিআরপিএফ জওয়ানের

১৯ এপ্রিল ভোট কেন্দ্রেই অস্বাভাবিক মৃত্যু ঘটলো সিআরপিএফ জওয়ানের।জওয়ানের নাম নীলেশকুমার নীলু। গতরাতে বাইশগুড়ি হাইস্কুলে মোতায়েন ছিলেন তিনি।সেখানেই স্বাস্থ্যের অবনতি ঘটে তার। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ায় চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ওই জওয়ানকে।

জওয়ানের বয়স ৪২ বছর। গতকাল ভোটের আগে বাইশগুড়ি হাইস্কুলে ডিউটিতে ছিলেন তিনি।

পুলিস সূত্রে খবর, জওয়ান বাহিনীরা জানায় বিহারের বাসিন্দা নীলেশকুমার নীলু ভোটকেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্রমেই তার নাক এবং মুখ থেকে রক্ত পড়তে থাকে। মাথা ভাঙা হাসপাতালে তাকে নিয়ে যাওয়ায় মৃত বলে ঘোষণা করেন সেখানকার চিকিৎসক। বর্তমানে তার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলেই জানান পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.