রানী রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের অনুমতি প্রদান কলকাতা হাইকোর্টের। বিচারপতি রবিকিশন কপুরের নির্দেশ, দ্রোহের কার্নিভাল হবে। আজই হবে। কারণ শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। বিচারপতি আরও জানান, কলকাতা পুলিশের ১৬৩ ধারা জারির নির্দেশিকা রয়েছে তা অসামঞ্জস্যপূর্ণ। তা খারিজ করে দেওয়া হল। তবে, রেড রোড এবং রানী রাসমণি রোডের মাঝে ব্যারিকেড করে দেওয়া হবে।
উল্লেখ্য, চিকিৎসকদের ‘দ্রোহের কার্নিভাল’ থেকে অশান্তি ছড়াতে পারে, এই আশঙ্কায় কার্নিভালের অনুমতি দেয়নি পুলিশ। রানী রাসমণি ও তার সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়। কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলায় ফের ধাক্কা খায় রাজ্য সরকার।
বিচারপতি কপুর বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে। আদালত বারবার এই নির্দেশ দিয়েছে।’ দ্রোহের কার্নিভাল আয়োজনের অনুমতি দেন বিচারপতি।পাশাপাশি, কলকাতা পুলিশের ১৬৩ ধারা জারির নির্দেশিকাও খারিজ করে উচ্চ আদালত।







