গত ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুনের অভিযোগ উঠে এক ডাক্তারি ছাত্রীকে। ওইদিনই সকালে হাসপাতাল থেকে ফোন করে আত্মহত্যার কথা বলে হয় নির্যাতিতার বাবা মাকে। এরপরই ঘটর স্থলে ছুটে যান বাবা-মা-কাকিমা সহ পরিবারের সদস্যরা।
ইতিমধ্যে এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। তদন্তে নেমে ইতিমধ্যেই চারবার নির্যাতিতার সোদপুরের বাড়িতে এসেছে সিবিআই প্রতিনিধি দল।
শুক্রবার বিকাল চারটে নাগাদ সিবিআই’এর দুই সদস্যের প্রতিনিধি দল আসে নির্যাতিতার বাড়িতে। কথা বলেন বাবা-মা সহ পরিবারের সদস্যদের সাথে। এরপরই তাদেরকে নিয়ে সিবিআর ওই প্রতিনিধি দল আরজিকরের উদ্দেশ্যে বেরিয়ে যায়।
সূত্রে খবর, সিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তাদের দলটি হাসপাতালে নিয়ে গিয়ে বিভিন্ন স্থান ঘুরে দেখেন। কোথায় নির্যাতিতার মরদেহ পড়েছিল, কে ফোন করে এই মৃত্যুর সংবাদ জানিয়েছিলেন- এ সবটাই তদন্তকারী কর্মকর্তারা জানতে চান।
এরপর রাত ৮.১৫ মিনিট নাগাদ নির্যাতিতার বাবা মা ও কাকিমা গাড়িতে করে বাড়িতে ফিরে আসেন। যদিও এসময় সি বি আই-এর কোন আধিকারিক সাথে ছিলেন না।
এই ইস্যুতে প্রশ্ন করলেও নির্যাতিতা বাবা-মা সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি।







