রাজ্য

সাতসকালে সকালে মদন মিত্র ও ফিরহাদ হাকিমের বাড়িতে ইডির হানা! চলছে তল্লাশি

দুর্নীতি মামলায় প্রতিদিন একাধিক নেতা মন্ত্রীদের নামে উঠে আসছে। এবার পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে ইডির হানা।

প্রসঙ্গত গত ৫ই অক্টোবর পুরনিয়োগ মামলায় মন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও ইডি গিয়ে পৌঁছেছিল। একটানা ১৯ ঘন্টা তল্লাশি করার পর তদন্তকারীরা বের হন। শুধু তাই নয় ওই এক দিনে আরো ১৩ টি জায়গায় তারা তল্লাশি চালায়।

কিন্তু রবিবারের সকালে মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে ইডির তল্লাশি ভালোভাবে নেয়নি তার অনুগামীরা। খবর পাওয়া মাত্রই ফিরহাদ হাকিমের অনুরাগীরা তার চেতলার বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখতে শুরু করেছেন ।

মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের ও বাড়িতে ঢোকার অনুমতি দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী দল। পুরনিয়োগ মামলায় মন্ত্রীকে ঘরেই জিজ্ঞাসাবাদ করা হবে বলেও মনে করছেন অনেকে।

অন্যদিকে মদন মিত্রের বাড়িতেও ইডি তল্লাশি শুরু করেছে। তার ভবানীপুরের বাড়িতে সাতসকালে ইডির লোকজন হাজির হয় এবং একই ভাবে তার বাড়িও ঘিরে রেখেছেন কেন্দ্রীয় সসস্ত্রবাহিনী।

এই নিয়ে মদন মিত্রের অনুগামীরা ক্ষোভ উগরাচ্ছেন। একই দিনে একদিকে ফিরহাদ হাকিম ও অন্যদিকে মদন মিত্রের বাড়িতে ইডির এমন তল্লাশি নিয়ে প্রশ্ন তুলছেন তাদের অনুগামীরা।

৫ই অক্টোবরের তদন্ত থেকে নতুন অনেক তথ্য বেরিয়ে আসতে পারে বলে ইডির তদন্তকারীরা জানিয়েছিলেন।এবার সেইদিনের তদন্তের সূত্র ধরেই কি আজকের এই তদন্ত কর্মসূচি সেই প্রশ্নও উঠছে রাজনৈতিক মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.