নিত্যদিন দেখা যায় পথে থাকা কুকুর বা বিড়ালদের খেতে দেওয়া নিয়ে বহু মানুষের আপত্তি থাকে। সেই আপত্তি থেকেই সৃষ্টি হয় তর্কবিতর্ক । এমনকি সেই নিরীহ নিষ্পাপ কুকুর বা বিড়ালকে ভুগতে হয় একটু খাওয়ার জন্য শাস্তি। সেই শাস্তি আবার অনেক ক্ষেত্রে প্রাণ নাশক হোক হয়ে থাকে। কিন্তু এবার সেই নিরীহ নিষ্পাপ প্রাণীর পাশে এসে দাঁড়িয়েছে আইন। সমাজে থাকা কিছু ভদ্রলোকরা যারা পথে থাকা বা কারো পোষ্যকে নির্মম অত্যাচার করে তাদের জন্য সঠিক আইন পেশ করলো আদালত।
• কি এমন ঘটেছে যার জন্যেই আইন:- সূত্রে খবর
একটি আবাসনের এক আবাসিক পথ কুকুরকে খেতে দিতেন আর তা নিয়ে আবাসনের অন্যান্যদের সঙ্গে ঝামেলা বাঁধে সেই পশুপ্রেমী আবাসিকের। তারপর এই নিয়ে ঝামেলা এতটাই বেড়ে যায় যে ঘটনা কোর্ট পর্যন্ত যায়। প্রথমে আদালত আদেশ দিয়েছিল এই ঘটনা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে। এই পশুপ্রেমী হলো পুরথন নামে এক মহিলা ১৮টি রাস্তার কুকুরকে প্রতিপালন করেন। তিনি তাঁর সোসাইটিতে এই কুকুরদের দেখাশোনা করতেন। তিনি পশুপ্রেমি বলেই পরিচিত। তিনিই এই মামলাটি করেছিলেন। তাঁর দাবি, তাঁকে কুকুরদের খাওয়ানোর ক্ষেত্রে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। এমনকী কুকুরদের খেতে দেওয়ার জন্য একটি জায়গা নির্দিষ্ট করেছিলেন। কিন্তু সেখানেও বাধা দেওয়া হচ্ছে। এই নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
আদালত ম্যানিজিং কমিটির সদস্যদের সতর্ক করে বলেছে যে কুকুরদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা বা তাদের ঘৃনা করা অপরাধ। সমাজের কোনও ব্যক্তির কাছে এই ব্যবহার মানা যায় না। এটা সাংবিধানিক নিয়মের পরিপন্থী। আর পশুপ্রেমীরা যারা কুকুরের খাওয়াচ্ছে বা যত্ন করছে তাদের আটকানো উচিত নয়। এই কথা জানাতে গিয়ে আদালত পশুপ্রেমী আইনজীবী ও বিচারপতিদের প্রসঙ্গও উল্লেখ করেছে। আদালত আরো বলেছে যে কুকুরদের প্রাণ আছে আর তারা যেহেতু সমাজের অংশ তাই তাদের যত্ন নেওয়া আবশ্যক। এমনকি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির উদাহরণ দিয়ে বলা হয়েছে যে একজন বিচারপতি ছিলেন যিনি নিজের সঙ্গে করে বিস্কুট নিয়ে আসতেন কুকুরদের খাওয়াবে বলে। আর তাই তিনি যেহেতু কুকুরদের খাওয়াতেন কুকুররা তার পেছন পেছন যেত ও ঘুরে বেড়াত। বিচারপতি জিএস কুলকার্নি ও আরএন লাদ্ধার ডিভিশন বেঞ্চ মঙ্গলবার কুকুরপ্রেমীদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আইনজীবীদের প্রসঙ্গ তুলে এনেছেন। তাঁরা জানিয়েছেন আদালতের আইনজীবী ও বিচারপতিরাও হাইকোর্ট বিল্ডিং চত্বরে অনেক সময় পথকুকুর ও বিড়ালদের দেখভাল করেন। বিচারপতি কুলকার্নি বলেন, হাইকোর্ট চত্বরে আপনি একটু ঘুরে দেখুন। দেখবেন কত বিড়াল ঘুরে বেড়াচ্ছে। মাঝেমধ্যে আবার ডায়াসেও চলে আসে। ওদের আপনি যেকোনও জায়গায় সরিয়ে দিন। আবার ঠিক ফিরে আসবে তারা। তাই তাদের দূরে ঠেলার দিয়ে কাছে টেনে নেই। কারণ এরা কোন মানুষের ক্ষতি করে না । ওদের একটু ভালোবাসুন দেখবেন ওরাও আপনাকে ভালবাসবে







