বছরের শুরুতেই শীতের আমেজ। সোমবারের তুলনায় মঙ্গলবার আরও নামল তাপমাত্রা। ভোরের দিকে রাজ্যের প্রায় সর্বত্রই কুয়াশায় ঢাকা ছিল,কিন্তু বেলা বাড়তেই কুয়াশা কেটে আরও জাঁকিয়ে ঠান্ডাও পড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস,” আগামী বৃহস্পতিবারের পর থেকে উত্তুরে হাওয়ার দাপট আরও বাড়বে। আগামী কয়েকদিন শীতল বাতাস বইতে পারে।”

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী পাঁচদিন মূলত পরিষ্কার থাকবে আকাশ। শুক্রবার থেকে পরবর্তী দু-তিন দিনে রাজ্যের তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সপ্তাহর শেষে কলকাতার তাপমাত্রা ফের ১৩ ডিগ্রি বা তার নিচেও নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নিচে নেমে যাবে তাপমাত্রা। জাঁকিয়ে শীত পরতে চলেছে রাজ্যে।








