ফের শিরোনামে নিউটাউন। দীর্ঘদিন ধরে ফ্ল্যাট মালিকের মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। তার নাম সোহেল রানা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নিউটাউন বালিগড়ি এলাকায়। অভিযুক্তকে আজ বারাসাত আদালতে তোলা হয়েছে।
সূত্র মারফত জানা গেছে, সোহেল বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা। বিশেষ কোনো কাজের জন্য তিনি বেশ কয়েক আগে কলকাতায় এসেছিলেন। গত দু-মাস ধরে সোহেল নিউটাউনের বালিগড়ি এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, বাড়ি মালিকের ১৪ বছরের মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করতে থাকে সোহেল। এমনকি কাউকে কিছু জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় সে। ভয়ে পরিবারের কাউকেই সোহেলের অত্যাচার সম্পর্কে কিছু না জানতে পারলেও শেষপর্যন্ত সকল সত্য সামনে আসে।
এরপরেই নাবালিকার পরিবার সোমবার সকালে টেকনো সিটি থানায় অপরাধীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। আর এদিন রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ দুপুরেই সোহেল রানাকে বারাসাত আদালতে তোলা হয়েছে বলে জানা গেছে সূত্রের তরফে।







