রাজ্য

রবীন্দ্রসংগীতের সঙ্গে গলা মিলিয়ে জন্মদিন উদযাপন, বোসকে শুভেচ্ছাবার্তা মমতার

একাধিক ইস্যুকে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব অনেক ক্ষেত্রে নজরে এসেছে। যেগুলোর মধ্যে সবচেয়ে অধিক দ্বন্দ্ব দেখা গিয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ নিয়ে। এখনও এই নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের দ্বন্দ্ব অব্যহত। এহেন আবহেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের জন্মদিনকে কেন্দ্র করে সৌজন্যতা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।

নানাবিধ ইস্যুতে রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে তীব্র দ্বন্দ্ব থাকলেও সৌজন্যতার খামতি নেই বলেই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ। আজ রাজ্যের দুই সাংবিধানিক প্রধানের ফোনে শুভেচ্ছা বিনিময় তার অন্যতম উদাহরণ।

উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের– ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ এই গানে গলা মেলান সস্ত্রীক রাজ্যপাল। এদিন পড়ুয়াদের গভর্নর অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। ১ লক্ষ টাকার একটি চেক দেওয়া হয়। এছাড়াও দেওয়া হয় সার্টিফিকেট, মেমেন্টো। পড়ুয়াদের জন্য কেক ও মিষ্টি নিয়ে আসেন আনন্দ বোস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.