তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব অব্যাহত। এবার সেই প্রসঙ্গেই জোড়াফুল শিবিরের প্রতি তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের অন্দরে বিভাজনের কথা প্রকাশ্যে তুলে ধরেন তিনি। সেই সঙ্গে ‘তৃণমূলের সবাই চোর’ বলেও ফের মন্তব্য করলেন শুভেন্দু।
উল্লেখ্য, গত কয়েকদিনে উক্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত আকার ধারণ করেছে। একের পর এক নেতার প্রকাশ্যে মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। জটিলতা এমন মাত্রায় পৌঁছয়, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে হয় দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
আবার অন্যদিকে, এহেন বিতর্কের আবহেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন সিপিএম সাংসদ শতরূপ ঘোষও। শতরূপের উবাচ, ‘বিয়েবাড়িতে যেমন হয়, একটা ব্যাচ খেয়ে উঠলে আরেক একটা ব্যাচ বসে। ঠিক তেমন ভাবেই একটা ব্যাচ বসেছিল কয়লা, বালি, গরু থেকে টাকা খেয়েছে। এখন ওই ব্যাচ উঠে গেলে পরে ব্যাচ টাকা খাবে। চোর মানে চোরই। বয়স্ক চোরও চোর। কচি চোরও চোর। চোরের আবার কিসের নবীন, কিসের প্রবীণ?’ চড়ছে রাজনৈতিক পারদ।







