পুনর্জন্ম বলে কি আদৌ কিছু হয়? কিংবা মৃত্যুর পরবর্তী জীবন কেমন? মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। নানা ধরনের কথা ও শোনা যায় এই নিয়ে তবে সবচেয়ে তর্ক-বিতর্ক যা নিয়ে তা হল আত্মা। মানুষের মৃত্যুর পর কি হয় আত্মার। মৃত্যুর পর কি সত্যিই আত্মার পুনর্জন্ম হয়। আসুন জেনে নি,,,আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য পুনর্জন্ম গ্রহণ করে।এছাড়াও অকালমৃত্যু হলেও ব্যক্তির কিছু ইচ্ছে অপূর্ণ থেকে যায়। এই ধরনের আত্মাও পুনর্জন্ম গ্রহণ করে। কিংবা এমন ব্যক্তি যে তার জীবনে অনেক পাপ ও ভুল করেছে, তার আত্মাকেও মৃত্যুর পরে পৃথিবীতে ফেরত পাঠানো হয়, যাতে সে পৃথিবীতে তার পাপকর্মের ফল ভোগ করতে পারেন। আবার ভাল কাজ করলেও পুণ্যের ফল ভোগ করার জন্য জন্ম হয়।
গরুড় পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর আত্মার নতুন দেহ ধারণ করতে ৩ দিন, ১৩ দিন, এক মাস, বা পুরো এক বছর সময় লাগে। যারা নতুন দেহ গ্রহণ করে না তারা পিতৃলোকে বা স্বর্গলোকে যায়।







