জেলা

অবশেষে খোঁজ মিলল তৃণমূল কংগ্রেস নেতার! উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে তাকে উদ্ধার করে নানুর থানার পুলিশ

অবশেষে খোঁজ মিলল তৃণমূল কংগ্রেস নেতার। বেশ কিছুদিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন। তিনি বীরভূমের নানুরের তৃণমূল কংগ্রেস নেতা বাবুলাল শেখ। আজ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে তাকে উদ্ধার করে নানুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল কিনতে যাবার নাম করে রাস্তায় বের হন তিনি, তারপরই তার আর খোঁজ মেলেনি। এই নিয়ে আতঙ্কিত ছিল পরিবারের সদস্যরা। যদিও তার মোবাইল ফোন, মোটরসাইকেল এবং চটি সবই রাস্তা থেকে পাওয়া গিয়েছে কিন্তু এই নিয়ে শোরগোল পড়েছিল তৃণমূল নেতা কে নাকি অপহরণ করা হয়েছে।

অবশেষে এই দিন পুলিশের কুকুর এনে তল্লাশি শুরু করে এমনকি ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। পরে গোপন সূত্রে খবর পেয়ে সুস্থ অবস্থায় তাকে বারাসাত থেকে উদ্ধার করা হয়।

পরে বাবুলাল শেখ জানান, তিনি এমন করেছিলেন তার পরিবারের অশান্তির কারণে। এই কয়েকদিন তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে ছিলেন। কিন্তু পুলিশের গোপন সূত্রে জানা যায়, তিনি নাকি নিখোঁজ হবার পর তার বান্ধবীর বাড়িতে ছিলেন। যদিও এই কথা তৃণমূল নেতা বাবুলাল শেখ নিজের মুখে স্বীকার করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.