রাজ্য

পুজোর আগেই ক্ষতে প্রলেপ। রাস্তা ও সেতুর মেরামতের নির্দেশ

ভগ্নপ্রায় রাস্তা ,সেতুর মেরামতির নির্দেশ দিল পূর্তভবন। মাঝের হাট সেতু ভেঙ্গে যাবার পর থেকেই সারা রাজ্যের সব সেতুর পর্যবেক্ষণ ও মেরামতের নির্দেশ দিয়েছিল পুর্তভবন। সমস্ত জেলা থেকে দ্রুত রিপোর্ট জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত সারা রাজ্যে বিভিন্ন জায়গায়, জাতীয় সড়ক ও গ্রামীণ রাস্তার পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। কোন রাস্তার অবস্থা কতটা ক্ষতিগ্রস্ত, বর্ষায় কোন রাস্তা কতটা ক্ষতি হয়েছে তা বোঝা যাবে।

সূত্রের খবর, পূর্ত দফতরের অধীনে আছে প্রায় ২১,৩৬৯ কিলোমিটার রাস্তা এবং ২৪০০ সেতু রয়েছে। যার মধ্যে অনেক রাস্তা এবং সেতুর বেহাল দশা। যদিও এই দফতরের কর্মীদের দাবি এমন অনেক রাস্তা বা সেতু রয়েছে যার দশা একেবারে বেহাল। যেগুলির মধ্যে বেশিরভাগই পুরসভা, পুরনিগম বা পঞ্চায়েতের অধীনে। পর্যাপ্ত অর্থের অভাবে মেরামতের কাজে বিঘ্ন ঘটছে।

পুজোর সময় সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় বা কোনো বড়ো দুর্ঘটনার কবলে না পরে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে এই দপ্তর। পুজোর আগেই সমস্ত রাস্তার ও বেহাল সেতু ঠিক করার জন্য পর্যবেক্ষণ শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.