ফের পিছিয়ে গেল বহুল প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে। বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই শুনানি হবে বলে নির্ধারিত হয়েছে।
গত ১৬ মে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশে সুপ্রিম কোর্ট নির্দেশে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ মহার্ঘভাতা (ডিএ) ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে তৎপর হয়েছিল রাজ্যে প্রশাসন।
এরইমধ্যে সোমবার, অর্থাৎ ৪ ঠা অগাস্ট ডিএ মামলার শুনানি নির্ধারিত থাকলেও রাজ্যের তরফে সময় চেয়ে আবেদন জানানো হয় দশের শীর্ষ আদালতে। রাজ্যের আইনজীবীর দাবি, বকেয়ার অঙ্ক অত্যন্ত বড় হওয়ায় ও হিসেব নির্দিষ্ট করতে কিছুটা সময় প্রয়োজন। এমনকি সরকারের তরফে একটি লিখিত আবেদনপত্রও আদালতে জমা দেওয়া হয়। তবে বিচারপতিরা সেই আবেদন খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল থেকেই মামলার শুনানি শুরু হবে ও প্রয়োজনে প্রতিদিন শুনানি চলবে যতক্ষণ না নিষ্পত্তি হয়।
শীর্ষ আদালতের এই রায় শুধু মাত্র রাজ্যের সরকারি কর্মীদের ডিএ পাওয়ার সময় নির্ধারণ করবে এমনটা নয়, বরং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ডিএ বিতর্কে দৃষ্টান্তমূলক দিক তুলে ধরতে পারে বলে অনুমান আইন বিশেষজ্ঞরা।
ডিএ মামলার নিষ্পত্তির দিকে এখন তাকিয়ে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগী। সুপ্রিম কোর্টের এই শুনানি ঘিরে রাজ্যজুড়ে সরকারি মহলে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার এই শুনানিতেই সেই প্রতীক্ষিত উত্তর পাওয়া যাবে বলে মনে করছে সকলে।







