রাজনীতিরাজ্য

‘প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকব’ ১২ দিন পূর্বেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এবার আগে থেকেই সেকথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক পোর্ট ট্রাস্টের প্রতিনিধিকে একথা বলেন মুখ্যমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর প্রতি এহেন ব্যতিক্রমী সৌজন্যের কারণ খুঁজে পাচ্ছে না রাজনৈতিকমহল।

গঙ্গাসাগর মেলা নিয়ে পোর্ট ট্রাস্টের প্রস্তুতি প্রসঙ্গে আলোচনার সময় মুখ্যমন্ত্রীর উবাচ, ‘৩০ তারিখ তো প্রধানমন্ত্রী আসছেন। আপনারা কি গার্ডেনরিচে জাহাজে অনুষ্ঠান করবেন?’ উত্তরে সেখানে উপস্থিত এক আধিকারিক বলেন, ‘নেতাজি সুভাষ নাভাল বেসে এই অনুষ্ঠান হতে পারে।’ তখনই মমতা বলেন, ‘আসলে আমাকেও জানানো হয়েছে সেই অনুষ্ঠান নিয়ে। আমি জানি বিষয়টা। সেজন্য জিজ্ঞেস করছি। সেদিন আমিও থাকব ওই অনুষ্ঠানে। আপনারা এটা নিশ্চিত করে নিতে পারেন।’

প্রসঙ্গত, মহামারি কাটিয়ে চলতি বছরে নবছন্দে গঙ্গাসাগর মেলা। পুণ্যস্নানে ভিড় কার্যতই হবে, এমনটা ধরে নিয়েই প্রস্তুতি শুরু রাজ্য প্রশাসনের তরফে। মেলার জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলা হবে নবান্নে। আট দিন ধরে চলবে এই কন্ট্রোল রুম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীরা প্রথমে এসে পৌঁছন কলকাতার বাবুঘাটে। সেখান থেকে রওনা দেন গঙ্গাসাগরের উদ্দেশে। যার দরুন কলকাতাতেও যাবতীয় আয়োজন রাখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.