বিনোদন

শারদ প্রাতে সোনালি রঙের বেনারসি পড়ে ছবি শেয়ার করলেন মিমি !

ভারত জুড়ে শারদ নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। শক্তির আরাধনায় বিশ্বাসী অভিনেত্রী মিমি চক্রবর্তী। মানসিক অবসাদ কাটিয়ে তিনি ধীরে ধীরে নিজের ক্যারিয়ারের দিকে এগিয়ে চলেছে। মিমি বাংলায় এখনও অবধি সবচেয়ে বেশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন । শেষ সিনেমা ‘ মিনি ‘ সিনেমাটি বক্স অফিসের সেইভাবে জায়গা করে নিতে পারেনি। তবুও মিমি চক্রবর্তী থেমে যাননি। সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকার পাশাপাশি তিনি বর্তমানে ‘ রক্তবীজ ‘সিনেমার প্রচার কাজ নিয়েও ব্যস্ত।

শারৎপ্রাতে সোনালী রঙের বেনারসি শাড়ি পড়ে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করলেন মিমি চক্রবর্তী। সাধারণ নারীর রূপেই তিনি ক্যামেরাবন্দি হয়েছে। সোনালী রঙের শাড়িতে তিনি বাঙালি মতে আটপৌরে ধরনে শাড়িটি পড়েছে। পরনে তার ব্লাউজ নেই। মিমি কাঁধের কাছে প্লিট করে শাড়িটি পিন আপ করেছেন । তার ঘন কালো চুল খোলা রয়েছে। মেকআপ হালকা হলেও তা যথেষ্ট উজ্জ্বল। শিমারি আইশ‍্যাডো ও কালো আইলাইনারের টানে মিমির দুই চোখ আকর্ষক হয়ে উঠেছে। ঠোঁট রেঙেছে ন্যুড শেডের লিপস্টিকে। দুই ভ্রুর মাঝে মেরুন টিপ রয়েছে।

চিকবোনে সোনালী রংয়ের হাইলাইটার ব্যবহার রয়েছে। গলায় সোনালী রঙের নেকপিস রয়েছে যা বেনারসি শাড়িটিকে আরো একটু উজ্জ্বল করে তুলেছে। দুহাতে লাল রঙের পলা পড়েছে। হাতের লাল রঙের আলতার ছোঁয়াও রয়েছে। এক অন্য ধরনের মিমি চক্রবর্তী। কোনরকম ক্যাপশন ছাড়াই ছবিগুলো শেয়ার করেছে মিমি চক্রবর্তী।

পুজোয় মিমি অভিনীত ফিল্ম ‘রক্তবীজ’ মুক্তি পেতে চলেছে। সাসপেন্স থ্রিলার ঘরানার এই ফিল্মটি উইন্ডোজ প্রযোজনা করছে। ফিল্মে মিমির বিপরীতে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.