সূর্যকুমার যাদব ছাড়া ভারতীয় টি-টোয়েন্টি টিম এহেন আবহে কল্পনা করা দুঃসহ। গত ১৪-১৫ মাস বা তারও অধিক সময় ব্যপী তিনি ভারত তথা বিশ্বের মধ্যে সেরা টি-টোয়েন্টি ব্যাটার হয়ে উঠেছেন। ইতিমধ্যেই তিনটি টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন স্কাই, ভারতের হয়ে রোহিত শর্মার পরে যা দ্বিতীয় সর্বোচ্চ।
সূর্যকুমার এর পূর্বেই জানিয়েছেন, তাঁর সাফল্যের পিছনে কারণ বলতে পরিশ্রম ও অনুশীলন। তাঁর উবাচ, ‘যখন প্রস্তুতি নিই তখন নিজেকে চাপে রাখার চেষ্টা করি। সেই সময় যত চাপ নেওয়া যাবে তত ভাল প্রস্তুতি হবে। অনুশীলনে অনেক পরিশ্রম করি। তার ফল খেলার সময় পাচ্ছি।’ এই তারকা ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটের প্রায় সব ধরনের রেকর্ড ভেঙে দিচ্ছেন।
স্কাই প্রথম ভারতীয় ব্যাটার যাঁর পয়েন্ট ৯০০’রও ওপরে। সূর্য ৯০৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে। প্রথম ১০-এ আর কোনও ভারতীয় নেই। বোলারদের তালিকায় প্রথম ১০-এ কোনও ভারতীয় ক্রিকেটার নেই। বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে শীর্ষে রশিদ খান এবং অলরাউন্ডারদের মধ্যে সেরা সাকিব আল হাসান। হার্দিক পাণ্ডিয়া রয়েছেন তৃতীয় স্থানে।







