রাজনীতি

রুজিরার আর্জির প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ, সংবাদমাধ্যমের ওপর একাধিক শর্ত আরোপ হাইকোর্টের

১১ অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রায় আট ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় এক শ্রেণির সংবাদমাধ্যম ঘটনা অতিরঞ্জিত করে খবর পরিবেশন করছে, যাতে তাঁর এবং তাঁর পরিবারের সম্মানহানি ঘটছে, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন রুজিরা। রুজিরার আবেদনের প্রেক্ষিতে সংবাদমাধ্যমের উদ্দেশে একাধিক শর্ত আরোপ করেছে কলকাতা উচ্চ আদালত।

আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশের শর্ত, এবার থেকে যেকোনও ক্ষেত্রে ‘সার্চ অ্যান্ড সিজার’-এর সময় কোনও লাইভ স্ট্রিমিং করা যাবে না। ইডি তার অভিযানের ক্ষেত্রে আগে থেকে এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না। ইডি সংবাদমাধ্যমকে নিয়ে গিয়ে কোনও তল্লাশি অভিযান বা রেইড চালাতে পারবে না।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি হাইকোর্টের আরও নির্দেশ, সংবাদমাধ্যমেকে সঙ্গে নিয়ে কোথাও কোনও তল্লাশি অভিযানে যেতে পারবে না ইডি আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.