দিওয়ালির আগে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের চোখ ধাঁধানো উপহার যোগী সরকারের। বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের ঘোষণা মুখ্যমন্ত্রীর। আসন্ন দিওয়ালির আগে রাজ্যের মানুষকে উপহার হিসেবে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দিতে চলেছেন যোগী সরকার।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার ঘোষণা করেছেন যে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের দিওয়ালি উপহার সিলিন্ডারের টাকা সরাসরি বেনিফিট ট্রান্সফার অর্থাত্ DBT-এর মাধ্যমে এই গ্যাস সংযোগধারীদের অ্যাকাউন্টে পাঠানো হবে। এদিন আদিত্যনাথ আরও বলেন, বিজেপি সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে এলপিজি গ্যাস ছিল দুষ্প্রাপ্য। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে উত্তর প্রদেশসহ হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন।
প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা হল দারিদ্র সীমার নিচে থাকা দরিদ্র পরিবারগুলোকে এলপিজি সংযোগ বিনামূল্যে প্রদান করা। এই দিন প্রধানমন্ত্রী অন্যান্য প্রকল্পগুলিকে তুলে ধরে যোগী বলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৫৫ লক্ষ মানুষ নিজের বাড়ি পেয়েছে এবং স্বচ্ছ ভারত উদ্যোগের অধীনে রাজ্য ২.৭৫ লক্ষ টয়লেট তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা সবাই এক নতুন ভারত দেখেছি। এমন একটি ভারত যা সক্ষম, শক্তিশালী এবং স্বনির্ভর।”
আদিত্যনাথ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে উপহার দিয়েছেন এবং সিলিন্ডারের দাম ৩০০ টাকা কমিয়েছেন।’ এখন আমরা এও সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি উজ্জ্বলা যোজনা সংযোগের সুবিধাভোগীকে দিওয়ালি উপহার হিসাবে বিনামূল্যে একটি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে।”







