রাজ্য

খড়গপুর IIT পড়ুয়ার উপর প্রজেক্ট নিয়ে প্রবল মানসিক চাপ ; যার জেরে মৃত্যু নিয়ে চাঞ্চল্য!

খড়গপুর আইআইটি কর্তৃপক্ষকে বারবার বিতর্কের মুখে পড়তে হচ্ছে একের পর এক ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে। গত বছর এখান থেকেই রাত্রের পচা গলা দেহ উদ্ধার করা হয়েছিল এরপর আবার ঝুলন্ত দেহ ! মৃতের পরিবার ফের আইআইটি কর্তৃপক্ষের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলল। কিরণ চন্দ্র নামে মৃত পড়ুয়ার বাবা অভিযোগ তোলেন যে অধ্যাপকরা প্রজেক্ট এর জন্য চাপ দিচ্ছে পড়ুয়াদের উপর। বুধবার সকালে তেলঙ্গানার বাসিন্দা ওই ছাত্রের দেহ হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়। পুলিশ তরফ থেকে বুধবার খবর পাঠানোর পর মৃতার পরিবার এসে পৌঁছায়।

ছাত্রের মৃত্যুকে নিয়ে নানান রকম জল্পনা কল্পনা থাকলেও মৃত্যুর পরিবার এই ঘটনাকে আত্মহত্যা বলেছে। সূত্রে খবর, গত মাসেই কিরণ চন্দ্র বাড়ি গিয়েছিলেন। সেখানে তাঁর একটি অস্ত্রোপচারও হয়। কিন্তু প্রজেক্ট এর চাপ থাকায় তাকে খুব তাড়াতাড়ি হোস্টেলে ফিরে যেতে হয়। পরিবারের দাবি ওই ছাত্রকে নাকি অধ্যাপক ধমক দিয়েছিলেন। মৃত্যুর আগে মায়ের সাথে কথাও বলেছিল ছাত্র।

পড়ুয়ার এক আত্মীয় থেকে দাবি, এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী খড়গপুর IIT। তিনি আরো জানিয়েছেন যে প্রজেক্ট এর কাজ নিয়ে তার ওপর মানসিক চাপ পড়েছিল আর তার ফলেই কিরণ আত্মঘাতী করেছে। তবে তারা লিখিত অভিযোগ দায়ের করতে রাজি নন।

উল্লেখ্য, গত বছর আইআইটি খড়গপুর থেকে এক ছাত্রের পচা-গলা দেহ উদ্ধার হয়েছিল। হাইকোর্ট পর্যন্ত সেই ঘটনার মামলা গড়ায়। এরপর গত জুন মাসে এই প্রতিষ্ঠানেও কেরলের বাসিন্দা এক পড়ুয়ার মৃত্যু হয় । আর এবার তেলঙ্গানার ছাত্রের মৃত্যুতেও কর্তৃপক্ষকেই দায়ী করছে পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.