সব বয়সের দর্শকরা তার হাস্যরসে মজে রয়েছে। তিনি হলেন প্রথম সারির কৌতুকাভিনেতা। তাই কপিল শর্মাকে নিয়ে ইন্ডাস্ট্রির সিংহভাগ প্রযোজক নতুন কোনও উদ্যোগে শামিল হতে রাজি। সূত্রের খবর, প্রথম সারির এক ওটিটি প্ল্যাটফর্মের তরফ থেকে শোয়ের জন্য কপিলের কাছে প্রস্তাব গিয়েছে।
এটা তার প্রথম নয় গত বছরই তিনি ওটিটি প্লাটফর্মে পা রেখেছে। তাঁর ‘আই অ্যাম নট ডান ইয়েট’ নামের বিশেষ কমেডি শো দর্শকরা দেখে ছিলেন। এই শো এর মাধ্যমে কাপিল শর্মা তার নিজের জীবনের কিছু গল্প হাসির মোড়কে মুড়ে সকলের সামনে তুলে ধরেছিল।
সূত্রের দাবি, এই শোয়ের পরিকল্পনা বলিউডের একাধিক তারকাকে নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বলিউডের প্রথম সারির তারকাদের আমন্ত্রণ জানানো হত, কপিলের কমেডি শোয়ে এর আগে। এই শোতে কারা কারা থাকবে তা এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে নির্মাতারা অনুষ্ঠানের দিন ঘোষণা করে দেবে।
চলতি বছরে নন্দিতা দাস পরিচালিত ছবি ‘জ়ুইগাটো’ মুক্তি পেয়েছে।এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কপিলের অভিনয় দর্শকদের অনেক বেশি পছন্দ হয়েছে।’দ্য ক্রিউ’ ছবিটির অপেক্ষায় রয়েছে মুক্তির। এই ছবিতে কপিল ছাড়াও রয়েছেন করিনা কপূর খান, তব্বু, কৃতি শ্যানন, দিলজিত্ দোসাঞ্জ।







