রাজনীতি

ফেসবুকে আত্মপ্রকাশ ‘বড় দল’ এনসিপিআইয়ের, হোয়াটসঅ্যাপেও আলাদা গ্রুপ বিদ্রোহী সাংসদদের

রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)। তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ এই দলের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ওই সাংসদরা।

এরই মধ্যে রবিবার ফেসবুকে আত্মপ্রকাশ করেছে এনসিপিআইয়ের নতুন অফিসিয়াল পেজ। আত্মপ্রকাশের পর থেকেই একাধিক পোস্টের মাধ্যমে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের স্বাগত জানিয়েছে দলটি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের দাবি করেছে এনসিপিআই।

দলের ফেসবুক পেজে প্রকাশিত একটি গ্রাফিক্সে দেখানো হয়েছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের লোকসভা প্রতিনিধিত্বের নিরিখে এনসিপিআইয়ের সাংসদ সংখ্যা ২০। সেখানে বিজেপির সাংসদ ১২ জন, তৃণমূল কংগ্রেসের ৮ জন এবং কংগ্রেসের ১ জন সাংসদ রয়েছেন বলে দাবি করা হয়েছে। সেই হিসাবেই সংসদে বাংলার সবচেয়ে বড় দল হিসেবে নিজেদের তুলে ধরেছে এনসিপিআই।

এদিকে সূত্রের খবর, বিদ্রোহী ২০ জন সাংসদ নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখতে একটি পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছেন। রাজনৈতিক কর্মকৌশল ও ভবিষ্যৎ রূপরেখা নিয়েই সেখানে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ফেসবুক পেজে একসময় বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভায় দলের নেতা হিসেবে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করা হলেও পরে সেটি মুছে ফেলা হয়। এই ঘটনাও নতুন করে জল্পনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে। পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্যের রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.