মৃত প্রেমিককে বিয়ে করে নজির গড়লেন প্রেমিকা। প্রেমিক ভিন্ন ধর্মের হওয়ার কারণে পরিবার থেকে তাদের প্রেম মানছিল না । প্রেমিককে তার সামনে খুন করে তার পরিবার । সেই প্রেমিকের শেষকৃত্যে , হলুদ মাখিয়ে, সিঁদুর পরে বিবাহ সারলেন মহারাষ্ট্রের নানদেড়ের এক তরুণী। এই ঘটনায় নতুন মোড়, প্রেমিকের খুনের অভিযোগে তরুণীর বাবা ও দুই দাদাকে গ্রেফতার করল পুলিশ।
সক্ষম তাতে নামে এক নিম্নবর্ণের তরুণের প্রেমে পড়েন আঁচল নামে এক তরুণী। সক্ষম ছিল আঁচলের দাদার বন্ধু । তাদের বাড়িতে প্রায়ই যাতায়াত ছিল তরুণের। আলাপ থেকে সম্পর্ক প্রেমে পরিণত হয় । তিন বছর প্রেমের সম্পর্ক চলার পর তাদের প্রেমের বিষয়ে জানতে পারে তরুণীর পরিবার। তারপর থেকে ঝামেলা শুরু হয়। পরিবার কিছুতেই তাদের সম্পর্ক মানতে পারেনা , উল্টে তাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করে। সমস্ত চেষ্টা ব্যর্থ হলে তরুণকে প্রাণে মারার পরিকল্পলা করে তরুনীর পরিবার।
গত বৃহস্পতিবার সক্ষমকে বাড়িতে ডেকে পাঠানোর পর চরম অত্যাচার করে হত্যা করে তরুণকে । গুলি করে পাথর দিয়ে মুখ থেঁতলে দেয় আঁচলের পরিবার । এরপর তরুণী প্রেমিকের নিথর দেহকেই বিয়ে করলেন । এবং সারাজীবন তার স্ত্রী হয়ে শ্বশুর বাড়িতে থাকা পন করেন আঁচল। পাশাপাশি তার বাবা গজানন মামীদওয়ার ও হিমেশ এবং সাহিল মামীদওয়ার নামে দুই দাদাদের নামে অভিযোগ দায়ের করেন তরুণী। এরপর পুলিশ তদন্তে নেমে তাদের গ্রেফতার করে ।







