রাজ্য

তামিলনাড়ুতে সরকার গঠনের দৌড়ে বিজয়, বাইরে থেকে সমর্থনে সিপিআই-সিপিএম? নতুন সমীকরণে চাপে ডিএমকে-এআইএডিএমকে

তামিলনাড়ুর রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত। প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়েই অভিনেতা Vijay-এর দল Tamilaga Vettri Kazhagam ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে সরকার গঠনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ বিধায়কের সমর্থন। ফলে ম্যাজিক ফিগার ছুঁতে এখনও ১০ জন বিধায়কের সমর্থন দরকার টিভিকে-র।
সূত্রের খবর, Communist Party of India এবং Communist Party of India (Marxist) বাইরে থেকে বিজয়ের দলকে সমর্থন দিতে পারে। দুই দলই এবার দুটি করে আসনে জয় পেয়েছে। পাশাপাশি Indian National Congress তাদের পাঁচ বিধায়কের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা যাচ্ছে। ডিএমকে জোটের আরেক শরিক Viduthalai Chiruthaigal Katchi-ও দুই বিধায়কের সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে।
সব মিলিয়ে ১১১ বিধায়কের সমর্থনের তালিকা রাজ্যপালের কাছে জমা দিতে চলেছে টিভিকে। রাজনৈতিক মহলের নজর এখন All India Anna Dravida Munnetra Kazhagam-র দিকে। বিজেপির শরিক হয়েও নির্বাচনে ভরাডুবির পর দলের একাংশ বিজয়কে সমর্থনের পক্ষে বলেই সূত্রের দাবি।
এবারের নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে Dravida Munnetra Kazhagam। বিদায়ী মুখ্যমন্ত্রী M. K. Stalin নিজেও পরাজিত হয়েছেন এবং দল পেয়েছে মাত্র ৫৯টি আসন। অন্যদিকে প্রয়াত J. Jayalalithaa-র দল এআইএডিএমকে জিতেছে ৪৭টি আসনে।
দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় রাজনীতির সমীকরণ ভেঙে তামিলনাড়ুতে নতুন অধ্যায়ের সূচনা করলেন বিজয়— এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.