আবহাওয়া

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ছোঁয়া! ৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

গরমের দাপটের মাঝেই স্বস্তির বার্তা—দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় হচ্ছে ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় দাপট দেখাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি।

বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ—এই পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ থেকে ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ হয়ে বিহার ও ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন ঘটছে।

এপ্রিল জুড়ে তাপপ্রবাহের প্রভাব থাকলেও, মাসের শেষের দিকে একাধিক পশ্চিমী ঝঞ্ঝার জেরে পরিস্থিতি বদলাতে শুরু করে। মে মাসের শুরুতেই সেই ধারা বজায় রেখে দক্ষিণবঙ্গে মাঝেমধ্যেই ঝড়-বৃষ্টি হচ্ছে, যা আপাতত ১৩ মে পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস।

এই সময়ের মধ্যে কোথাও হালকা, কোথাও আবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়ার সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গেও থামছে না বর্ষণ। আগামী ১০ মে পর্যন্ত আটটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.