সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
পারিবারিক অশান্তির জেরে শিশু সন্তানকে গঙ্গায় ফেলে দিয়ে নিজেও গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বাবার। ঘটনাটি ঘটেছে বহরমপুরের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুতে। স্থানীয় সূত্রে খবর, বাজারপাড়ার বাসিন্দা রহমান শেখ নামে বছর ৪৮ এর ওই প্রৌড় তার ৭ বছরের পুত্র সন্তানকে নিয়ে ফিরছিলেন। স্থানীয়দের দাবি, প্রথমে পুত্র সন্তানকে গঙ্গায় ফেলে দেন তিনি। তারপর নিজেও ঝাঁপ দেন। কলেজ ঘাটে গিয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, বাবা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। শিশুটিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পেড্রিয়াটিক বিভাগে ভর্তি করা হয়েছে। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে অনুমান পুলিশের।







