ভাঙ্গন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফালতু মিছিল করে তাহলে মাটি খুঁড়ে পুঁতে দেব। ফের বিরোধীদের হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। মালদার বৈষ্ণবনগরে গঙ্গা ভাঙন রোধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্না মঞ্চ চলছিল।সেই ধরনা মঞ্চ থেকেই বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির।
ভাঙ্গন কবলিত এলাকা রতুয়া মানিকচক বৈষ্ণবনগর মোথাবাড়ি ফারাক্কা সামরগঞ্জ কোনো আন্দোলনে সিপিআইএম নাই,কোন আন্দোলনে বিজেপি নাই। গরিব মানুষেরা বাস্তহারা হচ্ছে। গরিব মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন গঙ্গার ভাঙনের শেষ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। সিপিএম বিজেপি বন্ধুদের কংগ্রেস বন্ধুদের তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিভিন্ন পরিকল্পনা নিয়ে মানুষের হাতে কাজ তুলে দিচ্ছেন। সরাসরি মানুষের পাশে পৌঁছাচ্ছেন। পশ্চিমবঙ্গে শান্তির পরিবেশ তৈরি করেছে। প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই মমতা ব্যানার্জির সরকারকে ভেঙে ফেলার জন্য ঘৃন্য চক্রান্ত করছেন তাদের আর কোন কাজ নেই। বন্ধু সিপিএম বন্ধু বিজেপি বন্ধু কংগ্রেস ভাঙ্গন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছো রাজ্য সরকারের বিরুদ্ধে মাটি খুঁড়ে পুঁতে দেব মাটিতে।
পাল্টা মালদা উত্তরের কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, যে এধরনের হুমকি প্রদর্শন করছেন তার যেন মাথায় থাকে ফারাক্কা ব্যারেজের নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ। সিআইএসএফের লম্বালম্বা লাঠি আছে। সেই লাঠিগুলোর দিকে একবার চোখটা বুলিয়ে নিন।







