পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম রেশন দুর্নীতির তদন্তে ইডির হানা । রাজ্যের অন্যান্য জায়গার সাথে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের ধনেশ্বরপুর এলাকায় স্থানীয় চাল ব্যবসায়ী স্বদেশকান্তি বেরার বাড়িতে ইডির আধিকারিকরা । সকাল ১১:৩০ টা নাগাদ ইডির ৫ সদস্যের একটি টিম, কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরকে সাথে নিয়ে স্থানীয় ব্যবসায়ীর বাড়িতে অভিযানে এসেছেন ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে স্বদেশকান্তি বেরা স্থানীয় চাল ব্যবসায়ী। তিনি স্থানীয় স্তরে চাল কেনাবেচা করতেন । বাড়ির সাথেই থাকা অফিস ঘরে ইডি আধিকারিকরা নথিপত্র যাচাই করছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।







