জেলা

লক্ষ্মী পূজার দিনে তৃণমূল কর্মীর উপর চলল গুলি

গত কয়েকদিন আগেই দুর্গোৎসব শেষ হয়েছে। এমনকি বুধবার অনেকের বাড়িতেই চলছে কোজাগরী লক্ষ্মী পূজার প্রস্তুতি। তারই মধ্যে তৃণমূল কর্মীর উপর চললো গুলি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার রাধারঘাট ১ গ্রাম পঞ্চায়েতের অধীনে নাথপাড়া এলাকায়।

অন্যান্য দিনের মতোই আজকেও প্রাতক ভ্রমণে বেরিয়েছিল তৃণমূল কর্মী প্রদীপ দত্ত। ভোরবেলা নির্দিষ্ট সময় অনুযায়ী তিনি বেরিয়ে ছিলেন। এরপর বাড়ি থেকে বেরিয়ে কিছুটা যেতে না যেতে তিনজন দুষ্কৃতী বাইকে করে এসে তার ওপর চড়াও হয়। ওই তিনজন মিলে তার ওপর পাঁচ রাউন্ড গুলি চালায়।

এরপর গুলিবিদ্ধ হয়ে ঘটনার স্থানে লুকিয়ে পরে ওই ব্যক্তি। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তৃণমূল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই প্রাথমিক চিকিৎসকের পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা কর। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে কে বা কারা এই ঘটনা ঘটালো। পাশাপাশি পুলিশ খতিয়ে দিচ্ছে এই ঘটনার নেপথ্যে কি করন লুকিয়ে রয়েছে।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জানিয়েছে, ” আমরা এসে দেখলাম প্রদীপ দত্ত এখানে উপুড় হয়ে পরে রয়েছে। ওঁকে শুনলাম গুলি করেছে। ওকে প্রথম গুলি করে রাস্তার উপরে, দ্বিতীয় গুলি করে একটু কাছে থেকে। তৃতীয় গুলির পর রাস্তায় পরে যায়। তারপর পাঁচ খানা গুলি চলে। প্রথমে কংগ্রেস করত। তারপর তৃণমূল করত। প্রোমোটারি নিয়েই থাকত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.