রাজ্য

বিজয়া সম্মিলনীর ভাবনা মুখ্যমন্ত্রীর, থাকছেন অনেক শিল্পপতিরাও

বাংলার জন্য লগ্নি টানতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন স্পেন ও দুবাই সফরে। সফর শেষে বাংলাতেই ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ের চোট নিয়ে বাড়িতেই কাটিয়েছেন তিনি। দুর্গাপুজোর উদ্বোধন করেছেন ভার্চ্যুয়ালি। তবে আগামী ২৭ অক্টোবর তিনি থাকবেন রাস্তায়, অর্থাৎ দুর্গাপুজোর কার্নিভালে। পাশাপাশি আবার আবার নভেম্বর মাসেই বিজয়া সম্মিলনীর ভাবনা।

উল্লেখ্য, প্রত্যেক বছরই পুজোর পর সকলকে নিয়ে বিজয়া সম্মিলনী করেন মুখ্যমন্ত্রী। সাধারণত তা হয়ে থাকে নিউটাউনের ইকো পার্কে। তবে এই বছরে অন্য ব্যবস্থা। ইকো পার্কের বদলে তা হতে পারে আলিপুর জেল মিউজিয়ামে।

নবান্ন সূত্রে খবর, আগামী নভেম্বর মাসের ৯ তারিখে বিজয়া সম্মেলনী আয়োজনের করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার বিজয়া সম্মেলনীর স্থান বদল হতে পারে। আগের বছর অবধিও বিজয়া সম্মেলনীর আয়োজন করা হতো নিউটাউনের ইকোপার্কে। সেখান থেকে এবার সরে এসে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হবে আলিপুর মিউজিয়ামে। আলিপুর সেন্ট্রাল জেলকে বারুইপুরে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানে গড়ে তোলা হয়েছে এক সংগ্রহশালা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.