পশ্চিম দিবসের দিন নির্বাচন নিয়ে উত্তাল হয়ে উঠে বিধান সভা। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা ২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস লেখা গেঞ্জী পরে বিধানসভায় আসে। মুখ্যমন্ত্রীর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, এই প্রস্তাবের পরিনতি বঙ্গ নামের মতো, মুখ্যমন্ত্রীর আচার্য হওয়ার মতো হবে। এখান থেকে রাজভবনে গেলে রাজ্যপালকে বলবো প্রস্তাবে সই না করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ২০ জুন পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় ভাবে পালনের অনুরোধ করবো।
মুখ্যমন্ত্রী জানান আমরা প্রতিবাদ করি, রাজ্যপালকেও অনুরোধ করি। সব কিছু চাপিয়ে দেবেন এটা হয় না। সরকার থেকে না করলে ভুল বার্তা যাবে। বিরোধী দলনেতা বলেছে রাজ্যপাল যেন সই না করেন,সই না করলেও আমরা পালন করবো ওইদিন। দেখবো জনগনের ক্ষমতা বেশি নাকি মনোনীত ব্যক্তির ক্ষমতা বেশি? আমরা আপনাদের মতো জঙ্গি রাজনীতি করিনা।যাদের সঙ্গে বাংলার মাটি,মানুষের যোগ নেই তারা বাংলার কথা কীভাবে বলবেন?
আমরা ১লা বৈশাখ পশ্চিম দিবস পালন করবো,গান বাংলার মাটি বাংলার জল পালন করবো। এদিন বিধায়ক ও মন্ত্রীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর সকলের ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়। বিধায়করা মাইনে কম পান। ১০ হাজার করে পেতেন বিধায়করা। রাষ্ট্রমন্ত্রীরা ১০,৯০০ পেতেন। মন্ত্রীরা ১১ হাজার পেতেন। এবার থেকে বিধায়করা ৫০ হাজার পাবেন। রাষ্ট্রমন্ত্রীরা পাবেন ৫০ হাজার ৯০০।
মন্ত্রীরা পাবেন ৫১ হাজার।
বিধায়কদের মাইনে ভাতা মিলিয়ে এত দিন পেতেন ৮১,৮৭০ টাকা। তার সঙ্গে যুক্ত হল ৪০ হাজার টাকা। সব মিলিয়ে ১, ২১,৮৭০ টাকা।







