রাজ্য

‘শিক্ষামন্ত্রী তো আগেই জেলে, বাকি থাকল স্বাস্থ্য’, রেশন দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু

রেশন-দুর্নীতির মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পরবর্তীতে এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি তুলে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস অবশ্য পালটা জবাব দিতে পিছ পা হয়নি।

উল্লেখ্য, বিজেপি সূত্রে খবর, রেশন দুর্নীতি ইস্যুতে জেলায় জেলায় আন্দোলনে নামতে চলেছে গেরুয়া শিবির। রবিবার ধর্মতলায় দলীয় এক সভা থেকে এমনটাই জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি গ্রেফতার করার পরই রেশন বন্টন দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে নামতে প্রস্তুত রাজ্য বিজেপি দল।

শুভেন্দু অধিকারীর উবাচ, ‘আমাদের তিনটি মৌলিক অধিকার। তিনটি জিনিসের চাহিদা। কী প্রয়োজন? খাদ্য। খাদ্যমন্ত্রী জেলে! আর কী প্রয়োজন? শিক্ষা। শিক্ষামন্ত্রী তো আগেই জেলে! বাকি থাকল স্বাস্থ্য। পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায়, কবে স্বাস্থ্যমন্ত্রী জেলে যাবেন?’

আবার রাজ্য শাসক দল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের পালটা উক্তি, ‘প্রথমত, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের এখন ‘হারাধন’ বলতে হবে। দিলীপ ঘোষ এই নাম ঠিক করে দিয়েছেন। তার পরে প্রশ্ন, শুভেন্দুর ঘনিষ্ঠ রাখাল বেরা গ্রেফতার হওয়ার পরে কি বিরোধী দলনেতা গ্রেফতার হয়েছেন? তা হলে রেশনের ক্ষেত্রে এক ব্যবসায়ী ধরা পড়ায় অন্য মন্ত্রীদের গ্রেফতারের কথা আসছে কেন? এইসব প্রলাপ!’ তরজা অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.