ক্রাইমজেলা

কাজ থেকে বাড়ি ফিরতেই স্বামীর হাতে খুন স্ত্রী

কর্মরত স্ত্রীকে কাজ থেকে ডেকে এনেছিল স্বামী। স্ত্রী ঘরে ঢুকতেই হামলা চালালেন তার উপরে।  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কোদালিয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগরের দক্ষিনে।
মৃতার নাম ঝর্ণা ঘোষ (৫৮)। অভিযুক্ত স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রী। স্বামীর নাম উজ্জ্বল শীল (৬৫)। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, মৃতা ঝর্ণা দেবী প্রায় তিন বছর ধরে স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি আয়ার কাজে নিযুক্ত ছিলেন। তার উপার্জনেই সংসার চলত তাঁদের।
বাড়ির মালিক জানান, রাতে হঠাৎ উজ্জ্বল শীলের শরীর খারাপ হওয়ায় তিনি বিষয়টি জানান ঝর্ণা দেবীকে। কাজ থেকে ফিরে তিনি স্বামীর খোঁজ নিতে ঘরে আসেন স্ত্রী। অভিযোগ, উজ্জ্বল তখনই ধারাল অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করে। এরপর এলোপাথাড়ি কোপাতে থাকেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ঝর্ণা দেবী তার প্রথম পক্ষের ছেলেকে ফোনে বলে, “আমাকে কুপিয়ে দিল।” তারপরই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন।
চুঁচুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝর্ণা দেবীকে উদ্ধারের পাশাপাশি চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। অন্যদিকে এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। প্রতিবেশীদের অনেকে জানান, “এত নৃশংসভাবে কেউ তার স্ত্রীকে খুন করতে পারে, সেটা ভাবতেই পারছি না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.