গতকাল রাতে অন্ধ্রপ্রদেশে ঘটে গেছে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এক প্যাসেঞ্জার ট্রেনের। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে প্রায় ৫, এখনো পর্যন্ত আহতদের সংখ্যা ২৫। তবে উদ্ধারকার্য এখনও চলছে। কিন্তু বারবার এমন ট্রেন দুর্ঘটনা ঘটায় ‘ ইন্ডিয়ান রেলওয়ে ‘ কে কটাক্ষ করলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ‘মমতা বন্দ্যোপাধ্যায়’।
এই ঘটনায় টুইট করে শোক প্রকাশ ও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। মৃত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা আহতদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। শুধু তাই নয় এই ঘটনায় তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও দেখা করেন তিনি।
অপরদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি জানিয়েছেন,”কখনও দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, কখনও বগি লাইনচ্যুত, অসহায় যাত্রীদের কোচে আটকে পড়া এবং ভাগ্যের কাছে আত্মহত্যা: এটি একটি সবচেয়ে দুর্ভাগ্যজনক পুনরাবৃত্তিমূলক ঘটনা হয়ে উঠেছে!!”এরপর সম্পূর্ণ ঘটনার তদন্তের দাবিও জানান তিনি। শেষে তিনি রেলকে কটাক্ষ করে বলেন,””কবে ঘুম ভাঙবে রেলের?”
এই দুর্ঘটনায় তদন্তের ভার রেলওয়ে সেফটি কমিশন কে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবারের এই ঘটনাও গতবার ঘটে যাওয়া উড়িষ্যার ঘটনার প্রায় সমান। কারণ আবারও ওভারহেড তার ছিঁড়ে পড়ায় প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু সেই একই লাইনে অন্য ট্রেন এলো কি করে? এর জন্য দায়ী কি ট্রেন চালক? নাকি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ? সেই প্রশ্নই উঠে আসছে বার বার।
এই দুর্ঘটনায় চেন্নাই-হাওড়া ট্রেন লাইন ট্রেন যোগাযোগ ব্যাবস্থা ব্যাহত হয়েছে। এই রুটের একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে। “সম্পূর্ণ উদ্ধার কাজ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল এমনই বিচ্ছিন্ন থাকবে”, জানিয়েছে রেল কর্তৃপক্ষ।







