রাজনীতিরাজ্য

খুনের চেষ্টা করা হয়েছিল খগেন মুর্মুকে ? তাকে দেখতে আসা মুখ্যমন্ত্রীর নাটক ? হাসপাতালের বিছানায় শুয়েই বিস্ফোরক পদ্ম সাংসদ

খগেন মুর্মুর ওপর হামলায় , কার্যত তোলপাড় রাজ্য-রাজনীতি। কিন্তু কেন তার ওপর হামলা হলো? কিভাবেই বা হলো ? কোনো কি চক্রান্ত ছিল ? দানা বাঁধতে শুরু করেছে রহস্য। এবার হাসপাতালের বিছানায় শুয়েই সব কিছুর পর্দাফাঁস করলেন , আক্রান্ত বিজেপি সাংসদ। মুখ্যমন্ত্রীর তাকে দেখতে যাওয়াতেও আলোকপাত করলেন। পাশাপশি প্রশ্ন তুললেন দেরিতে গ্রেফতারির প্রসঙ্গ নিয়েও। উল্লেখ্য , মালদহের বিজেপি সংসদের ওপরে হামলার পর , কেন্দ্রীয় সরকারের তরফে , বাড়িয়ে দেওয়া হয়েছে তার নিরাপত্তাও। তার নিরাপত্তা ব্যবস্থা এক্স ক্যাটেগরি থেকে বাড়িয়ে ওয়াই প্লাস ক্যাটেগরি করে দেওয়া হয়েছে।

এদিন হাসপাতালের বিছানায় শুয়ে খোঁজেন মুর্মু বলেন, “যারা হামলা চালিয়েছিল, তারা টিএমসির গুন্ডা। বলেছিল, আমরা দিদির লোক। কোনও প্রয়োজন নেই বিজেপির। যান এখান থেকে। আমরা কোনওরকমে গাড়িতে উঠে পড়েছিলাম। ওরা দরজা খোলার চেষ্টা করেছিল। পারেনি। তখন ইট দিয়ে গাড়ির কাচ ভাঙে। ইট এসে লাগে।” তাকে খুনের চক্রান্ত করা হয়ে ছিল বলেও , বিস্ফোরক খগেন। তিনি অভিযোগ করেন , “যদি গাড়ি থেকে টেনে নামাতে পারত, তবে আমাদের মেরে ফেলত।”

আহত খগেন মুর্মুকে মুখ্যমন্ত্রীর দেখতে যাওয়াকে , তিনি নাটক বলেও অভিহিত করেন। তার কথায় , “মানুষকে দেখাতে এসেছিলেন, দেখুন আমি দেখতে এসেছি।” পাশাপাশি তার ওপর হামলার ৫৪ ঘন্টা পর গ্রেফতার ! তা নিয়েও প্রশ্ন তুলেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ।

উল্লেখ্য , খগেন পুত্র অনিমেষ আবার বাবার মৃত্যু প্রসঙ্গে বলেন , “পরিকল্পনা আগে থেকেই ছিল। এর আগেও হামলার চেষ্টা হয়েছে। তাই ছক করেই আগে থেকেই প্রস্তুতি নিয়ে উপস্থিত ছিল দুষ্কৃতীরা। আদিবাসী সমাজে ক্রমশ জনপ্রিয় নেতা হয়ে উঠেছিলেন বলেই খুনের চেষ্টা করা হয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.