গতকাল থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৩। প্রতিবছরই নির্দিষ্ট সময় হয় এই বাণিজ্যিক সম্মেলন। বিগত বছরের সম্মেলন গুলি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এক অনুরোধ মূলক করে আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন,”বিগত বছরগুলিতেও একাধিক টাকা খরচা করে এই বাণিজ্য সম্মেলন করা হয়েছে। কিন্তু তার কোন ফল রাজ্যবাসী এখনো পায়নি।”
এর পাশাপাশি তিনি আরো বলেন,”যে সমস্ত শিল্পপতিরা এই সম্মেলনে পশ্চিমবঙ্গে অর্থ লগ্নি করার কথা বলেন তারা যেন কাজেও সেটি করে দেখায় শুধুমাত্র কথার কথা যেন না বলে”
সবশেষে তিনি পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবী করেন,”ইতিমধ্যে পশ্চিমবঙ্গে যে সমস্ত শিল্পপতিরা বিনিয়োগ করেছে সেগুলি কোন খাতে ব্যয় হয়েছে। সেই বিনিয়োগের ফলে কত বেকার যুবক চাকরি পেয়েছে, তার হিসেব আপনাকে দেখাতে হবে।”







