ক্রাইমজেলা

বাইক চুরির পান্ডা নাকি ‘দিদি’ বলে পরিচিত দলের কাছে! গ্রেফতার ২

গত কয়েক দিন ধরেই শিলিগুড়ি ও তার পার্শবর্তী অঞ্চলে একের পর এক বাইক চুরি হচ্ছিল। বাইক চুরি নিয়ে একাধিক মামলা দায়ের করে বহুজন। সেই সূত্র ধরেই মাটিগাড়া থানার পুলিশ তদন্তে নামে। যে তথ্য উঠে এসেছে তদন্তে তা দেখে চক্ষু চড়ক গাছ। বাইক চুরির মূল পান্ডা একজন মহিলা।

দলের পান্ডা ওই মহিলার নাম নার্গিস খাতুন। সূত্রের খবর তার নির্দেশেই হত সমস্থ চুরি। বাইক চুরি করে আনার পর বাইকের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা আলাদা করে বিক্রি করা হতো। বাকি চুরি ছাড়াও মাদক পাচারের সাথেও যুক্ত নার্গিস খাতুন।

ইতিমধ্যেই পুলিশ নার্গিস খাতুন ও তার দলের আর এক সঙ্গী সন্তোষ সাহানিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে নার্গিসের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.