ক্রাইমদেশ

অ্যাক্সিডেন্ট থেকে তালাবন্দি ঘর—IAS পূজা মামলায় ট্রাক ড্রাইভার ঘিরে রহস্য ঘনাচ্ছে

পুনের বাড়ি থেকে নিখোঁজ ট্রাকচালক উদ্ধারের ঘটনায় ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন বরখাস্ত হওয়া প্রাক্তন আইএএস অফিসার পূজা খেডকর।

সূত্রের খবর, প্রহ্লাদ কুমার নামে ওই ট্রাক ড্রাইভার নবি মুম্বইয়ের আইরোলি সিগন্যালের কাছে দুর্ঘটনার পর হঠাৎ গায়েব হয়ে যান। অভিযোগ, তাঁর মিক্সার ট্রাক যখন একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়, তখন গাড়ি থেকে নেমে আসা দু’জন জোর করে তাঁকে তুলে নিয়ে যায়। সেই গাড়ির নম্বর ছিল MH 12 RT 5000।

তদন্তে নেমে পুলিশ সরাসরি পৌঁছে যায় পুনের চতুশৃঙ্গীতে, যেখানে রয়েছে পূজা খেডকরের বাড়ি। সেখান থেকেই উদ্ধার করা হয় নিখোঁজ চালককে। জানা যাচ্ছে, পূজার মা মনোরমা খেডকর পুলিশকে প্রবল বাধা দেন, দরজা খুলতে অস্বীকার করেন এবং অসৌজন্যমূলক ব্যবহার করেন বলেও অভিযোগ উঠেছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পূজা খেডকরকে ২০২৪ সালে ইউপিএসসি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। অভিযোগ ছিল, তিনি ওবিসি এবং প্রতিবন্ধী কোটার সুবিধা নিতে নকল নথি ব্যবহার করেছিলেন। শুধু তাই নয়, একাধিক ছদ্মবেশ ও পরিচয় জালিয়াতির অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

খেডকর পরিবার এর আগেও বিতর্কে জড়িয়েছে। ২০২৪ সালে জমি-সংক্রান্ত বিরোধে মনোরমা খেডকরের আগ্নেয়াস্ত্র হাতে একটি ভিডিও ভাইরাল হয়ে তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। নতুন এই ঘটনার পর তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, পূজা খেডকরকেও কি সরাসরি জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.