জেলা

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে পিংলায় সেফ লাইভ সেভ ড্রাইভ কর্মসূচী পালন।

পথচলতি মানুষকে সচেতন করতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে পিংলায় প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচী পালন করা হয়। পিংলা থানা থেকে কালীতলা পর্যন্ত পথচলতি মানুষকে সচেতন করতে বিভিন্ন সচেতন লেখা বার্তা নিয়ে পদযাত্রা করেন। ট্যাবলো গাড়ীর মাধ্যমে প্রচার করার পর, পিংলার কালীতলায় একটি পথসভার আয়োজন করেন। সমগ্র কর্মসূচীতে উপস্থিত ছিলেন পিংলার সমষ্টি উন্নয়ন আধিকারীক লাকপা ওয়াংচু শেরপা, সি.আই বিশ্বজিৎ দাস, পিংলা থানার ওসি গোবর্ধন সাহু, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং সহ একাধিক প্রশাসনিক আধিকারীকবৃন্দ। পথসভায় পিংলা থানার ওসি মাননীয় গোবর্ধন বাবু জানান, বর্তমানে রাজ্য সরকার সমস্ত বিষয়ে যথেষ্ট সক্রিয়, ট্রাফিক আইন তার মধ্যে অন্যতম। ট্রাফিক আইনের বিভিন্ন বিষয় তিনি তার বক্তব্যে পথচলতি মানুষের সামনে তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.