পথযাত্রা,বাড়ি বাড়ি জনসংযোগ,পথ সভার মাধ্যমে বুধবার দিনভর নয়াগ্ৰাম ব্লকের একাধিক জায়গায় ভোট প্রচার করলেন ঝাড়গ্ৰাম লোকসভার তৃণমূল প্রার্থী কালিপদ সরেন।এদিন প্রার্থী কালিপদ সরেন এর সমর্থনে ভোট প্রচারে নেতৃত্ব দেন বিধায়ক দুলাল মুর্মু,নয়াগ্ৰাম ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত, মহিলা নেত্রী সঞ্চিতা ঘোষ প্রমুখ। এদিন প্রথমে তৃণমূল প্রার্থী একটি শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন।পরে নয়াগ্ৰামে বাজারে পথসভা, বড়খাকড়ি অঞ্চলে মিছিলের আয়োজন করে তৃণমূল। সেখানে অঞ্চলের প্রায় চারশো টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বলে তৃণমূল সুত্রে খবর।পরে বেশ কয়েকটি এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি হয় দলীয় প্রার্থীর সমর্থনে। এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত, ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু দাবি করেন প্রার্থীর সমর্থনে প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমান করছে ব্যপক ব্যবধানে জিততে চলেছেন তৃণমূল প্রার্থী কালিপদ সরেন।
Read Next
October 30, 2026
চন্দ্রনাথ রথ খুনে অভিষেকের বিরুদ্ধে ফের অভিযোগ অর্জুনের, ‘তদন্ত এগোলেই বাড়িতে পৌঁছে যাবে CBI
October 30, 2026
অভিষেকের পুলিশকে হুঁশিয়ারি, পাল্টা শুভেন্দুর ‘সোডিয়াম-পটাশিয়াম’ খোঁচা! দুই নেতার কথার লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি
October 30, 2026
পছন্দের সমীকরণে পটপরিবর্তন: দারভাঙার রুদ্ধশ্বাস লড়াইয়ে এসটিভি-র ম্যাজিকে বিজেপিকে মাত আরজেডি-র
October 30, 2026
ব্যারাকপুরে বিজেপির অন্দরে কোন্দল! কৌস্তভ বাগচীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান, উত্তেজনা নীলগঞ্জে
October 30, 2026
খারাপ আবহাওয়ার জেরে পিছিয়ে গেল CEC-এর বিরুদ্ধে INDIA জোটের ‘প্রতীকী ইমপিচমেন্ট’, নতুন দিন ঘোষণা ৩১ অক্টোবর
October 30, 2026
‘রাজনীতি নয়, ব্যবসা করতে এসেছিল’, ইন্দ্রনীল সেনকে নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বললেন ‘৫ বছরে কোনও কথাই শুনত না’
Related Articles
Check Also
Close







