রাজনীতিরাজ্য

বাঙালিদের কাশ্মীর যেতে মানা শুভেন্দু অধিকারীর! পাল্টা তোপ শশী পাঁজার

বাঙালিদের কাশ্মীর যেতে মানা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর! বিরোধী দলনেতার কথায় হিন্দু – বাঙ্গালীরা মুসলিম অধ্যুষিত কাশ্মীরে না গিয়ে , অন্য কোথাও গেলে প্রাণে বেঁচে যাবেন । শুভেন্দুর এই মন্তব্যকে কেন্দ্র করে , ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক চর্চা । বিরোধী দলনেতার এই মন্তব্যকে ঘিরে পাল্টা তোপ দেগেছেন , রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও।

শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানান ”যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে কোনও বাঙালির যাওয়া উচিত নয়। একজন বিধায়ক নয়, সচেতন নাগরিক হিসাবে বলছি, কাশ্মীরের বদলে জম্মু যান। হিমাচল প্রদেশে যান। উত্তরাখণ্ডে যান। আগে প্রাণ, তারপর সবকিছু।”

যার বিরুদ্ধে , তীব্র প্রতিক্রিয়া জানান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । তিনি বলেন ”রাজ্যে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। প্রত্যেকেই বার্তা দিয়েছেন যে তাঁরা কাশ্মীরের পাশে আছেন। আমি জানি না শুভেন্দু অধিকারীর কী অ্যালার্জি হয়েছে।” শশী পাঁজা স্পষ্ট জানিয়েছেন যে, গেরুয়া শিবিরের কোনো নেতা বা সরকারও , বাংলার মানুষ কোথায় যাবেন , তার নির্দেশ এভাবে দিতে পারে না। এই বিষয়ে কোনো ফরমান জারি করতে পারবেন না ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.