রাজনীতি

অমিত শাহ এক চোখে দূর্যোধন – এক চোখে দুঃশাসন ! কি বললেন মমতা ?

অমিত শাহের নির্দেশেই রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে! এমনই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । অমিত শাহের চোখ দুটি কে ভয়ংকর বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশিই সীমান্তে বিএসএফের ধারেকাছে না যেতেও মুখ্যমন্ত্রী সকলকে অনুরোধ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী এদিন বলেন , “বাংলা থেকে কাউকে তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না।”

তারপর অমিত শাহের দিকে কটাক্ষের তির ছুঁড়ে দিয়ে মমতা বলেন , ” আমাদের দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। উনি ভয়ঙ্কর। এমন কোনও কাজ নেই, উনি পারেন না। ওঁর দু-চোখ দেখলেই বোঝা যায় ভয়াবহ। এক চোখে দুর্যোধন ও অপর চোখে দুঃশাসন।”

SIR নিয়ে কমিশনকেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা । তার হুংকার , “বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.