রাজনীতি

জাতীয় তকমা ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন মমতার! বিস্ফোরক দাবি শুভেন্দুর

জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। জাতীয় নির্বাচন কমিশনের কোপে সিপিআই, আরএসপির মতো দলগুলিও। এহেন অবস্থায় জাতীয় দলের তকমা ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়! এই বিস্ফোরক দাবি করে বসলেন বিরোধী দলনেত শুভেন্দু অধিকারী। যার পালটা জবাবে সামিল তৃণমূলও।

মঙ্গলবার শুভেন্দু অধিকারী দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জাতীয় তকমা ফিরিয়ে দেওয়া আর্জি নিয়ে চারবার ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু অমিত শাহর সাফ বার্তা, ‘তা সম্ভব নয়। নির্বাচন কমিশন যা করেছে নিয়ম মেনেই করেছে।’

যদিও বিরোধী দলনেতার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে তৃণমূল। দলীয় মুখপাত্র কুণাল ঘোষের উবাচ, ‘শুভেন্দু বিকারগ্রস্থের মতো কথা বলছেন। মমতা দিদি কেন অমিত শাহকে ফোন করতে যাবেন!’ অন্যদিকে, রাজ্যসভার সাংসদ শান্তনু সেনও পালটা প্রশ্ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অমিত শাহকে ফোন করছিলেন, তখন কি শুভেন্দু অধিকারী সেখানে দাঁড়িয়েছিলেন? নাকি অমিত শাহর কোলে বসেছিলেন? তরজা অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.