জেলা

বেলুড়ে একটি বাড়ির ছাদ ভেঙে শিশু সহ আহত পাঁচ

বেলুড় ভোট বাগান এইচ কে চ্যাটার্জি লেনে একতলা বাড়ির ছাদ ভেঙ্গে শিশুসহ পাঁচ জন গুরুতর আহত। আজ বিকেলে বাড়ির দোতলায় চারজন ছিল, আর একজন ছিলেন নিচের তলায়। ছাদ ভেঙে নিচে পড়ার সময় একজন মহিলা ছিল নিচের ঘরে। ওই মহিলাকে ধরে মোট পাঁচজন আহত হয়।

দীর্ঘদিন ধরে এই বাড়িটির বেহাল অবস্থায় ছিল। বাড়ির মালিককে বলেও কোনো রকম সারানোর কাজ হয়নি। আজ ভেঙ্গে পড়ল বাড়ি। অল্পের জন্য রক্ষা পেল পাঁচজন, ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের কর্তারা। বিপদজনক বাড়ি বলে নোটিস মেরে গেল পুরসভা। পুরো বাড়িটাই বিপদজনক যখন তখন ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেই খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.