ক্রাইম

পরকীয়ার জেরে স্বামী খুনের অভিযোগ! স্ত্রী-সহ চার জন গ্রেফতার, চাঞ্চল্য গয়ায়

স্বামী-স্ত্রীর সংসারের আড়ালে চলছিল অন্য এক সম্পর্ক। আর সেই সম্পর্কই শেষ পর্যন্ত এক ব্যক্তির মৃত্যুর কারণ হয়ে উঠেছে বলে দাবি পুলিশের। প্রথমে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও তদন্তে সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শেষ পর্যন্ত মৃতের স্ত্রী-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিহারের গয়া জেলার ইমামগঞ্জ থানা এলাকার বাসিন্দা রাজদেব ভারতীর কয়েক দিন আগে রহস্যজনক মৃত্যু হয়। পরিবারের তরফে প্রথমে বিষয়টি স্বাভাবিক বলেই মনে করা হয়েছিল। কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন তথ্য, প্রযুক্তিগত প্রমাণ এবং তদন্তকারীদের ধারাবাহিক অনুসন্ধানে সন্দেহ আরও ঘনীভূত হয়।

গয়ার গ্রামীণ পুলিশ সুপার দিব্যাঞ্জলির দাবি, তদন্তে জানা যায় মৃতের স্ত্রীর সঙ্গে রাজা আলম নামে এক ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পুলিশ অভিযোগ করেছে, সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রাজদেব। এরপরই তাঁকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়।

তদন্তে উঠে এসেছে, রাজা আলম কয়েক জন সহযোগীর সাহায্যে রাজদেবকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ। ঘটনার পরে মৃত্যুকে স্বাভাবিক বলে দেখানোরও চেষ্টা হয়েছিল বলে দাবি পুলিশের। তবে তদন্তে পাওয়া একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণের ভিত্তিতে রাজা আলম, রোহিত কুমার, মহম্মদ মুন্না এবং মৃতের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে তদন্তে আরও জানা গিয়েছে, মৃতের স্ত্রীর বিরুদ্ধে বেআইনি মদের কারবার সংক্রান্ত একটি পুরনো মামলাও রয়েছে। যদিও ওই মামলার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.