প্রচন্ড গরমে মেদিনীপুর পুরসভা এলাকায় শুরু হয়েছে পানীয় জলের সঙ্কট। মঙ্গলবার দুপুরে রোদের দাবদাহ উপেক্ষা করেই ৬ নম্বর ওয়ার্ডের মানুষজন কাউন্সিলর ও সিআইসি সদস্য ডাঃ গোলক বিহারী মাজির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের সঙ্গে ছিল বালতি , কলসি ।
দাবি কয়েকদিন ধরে পানীয় জল পাচ্ছেন না। চেয়ারম্যান সৌমেন খান , জল বিভাগের সিআইসি মিতালী ব্যানার্জি গিয়ে পরিস্থিতি সামাল দেন । এলাকার স্থানীয় কাউন্সিলর গোলোক বিহারী মাজী জানান যে এই গরমে জলস্তর নেমে গেছে। ২ টি গভীর নলকূপ অকেজো হয়ে গিয়েছিল । সারিয়ে তোলা হয়েছে। শহরের যেখানে যেখানে পানীয় জলের সঙ্কট দেখা যাচ্ছে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে।






